উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডারের গোডাউনের তালা ভেঙে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৪৫ হাজার টাকা মূল্যের পাম্পের মোটর চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) গোডাউনের মালিক মোখলেছুর রহমান এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন।বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।