উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ ও ২ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রথমে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকায় জজ মিয়ার বাড়ি থেকে নাজিরের বাড়ি হয়ে টিসি রোড পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।পরে ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের পেছন থেকে খালপাড় পর্যন্ত অপর একটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন নাসিক প্রশাসক।উদ্বোধনকালে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।’১ নম্বর ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলী, মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন ও আলতাফ হোসেন।অন্যদিকে ২ নম্বর ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিকের ঠিকাদার এম এম সাগর, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, নাসিকের প্রকৌশলী সুমন চন্দ্র দেবনাথ, মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুর রহমান, মনির হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ডালিম মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।