উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
অদ্য ১২/১০/২০২৬ খ্রিঃ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক শব্দদূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব রীমা আক্তার প্রসিউকিশন প্রদান করেন। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণকারী ০২টি যানবাহন থেকে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা ও ২টি হর্ণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।