উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত ৯ জন, ধর্ষণ মামলার আসামি একজন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি একজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিব ওরফে হোসেন (২৩), জুবায়ের আহাম্মদ অপু (২১), শান্ত (২১), সাইদ (৩৫), রাতুল (২৩), পাপ্পু হোসেন ফরহাদ (২৬), সরফরাজ (৩০), তরিকুল ইসলাম (৩২) ও ইয়াছিন মোল্লা (২২)। এ ছাড়া ধর্ষণ মামলায় ইয়ামিন মল্লিক (৩২) এবং আদালতের পরোয়ানামূলে আদমজী এলাকার রনিকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।