উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
সোজাসাপটা রিপোর্টারসারাদেশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় এক নম্বরে উঠে এসেছে নারায়ণগঞ্জ অঞ্চলের নাম। পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হালনাগাদ অপরাধ তালিকায় দেখা গেছে, সারাদেশের মোট ২ হাজার ২৫৮ জন চিহ্নিত আলোচিত সন্ত্রাসীর মধ্যে সর্বোচ্চ ৪০৮ জনই নারায়ণগঞ্জ অঞ্চলের।গত ১০ সেপ্টেম্বর প্রস্তুতকৃত ব্যাটালিয়ন অনুযায়ী আলোচিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ছিনতাইকারীর সামারি শীর্ষক নথির তথ্য বিশ্লেষণে এ ভয়াবহ চিত্র উঠে এসেছে।এসআরবির নথিতে উঠে এসেছে যে, তালিকায় স্থান পাওয়া অনেক সন্ত্রাসীরই নির্দিষ্ট রাজনৈতিক পরিচিতি রয়েছে। তাঁদের অনেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।তবে এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ স্পষ্ট করেছেন, কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং তাঁদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। কাউকে হয়রানি করা নয়, বরং তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনাই এর মূল উদ্দেশ্য।নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুরসহ আশপাশের এলাকাগুলো নিয়ে গঠিত এসআরবি-১১ ব্যাটালিয়ন কেবল আলোচিত সন্ত্রাসীর সংখ্যায় নয়, চাঁদাবাজের তালিকায়ও শীর্ষে অবস্থান করছে। ঘন শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রধান এই অঞ্চলে ৫৬৫ জন চাঁদাবাজ চিহ্নিত করা হয়েছে, যা দেশজুড়ে তালিকাভুক্ত মোট চাঁদাবাজের একটি বড় অংশ।