উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ৮ অক্টোবর। ১৯৮১ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।নূর মোহাম্মদ নারায়ণগঞ্জ শহরের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় ‘রেখাঙ্কন’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি। চিত্রাঙ্কন ও শিল্পচর্চার পাশাপাশি স্থানীয়ভাবে শিল্প-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল।তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং ‘সোজা সাপটা’র প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদের পিতা।আজ তাঁর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁকে স্মরণ করা হচ্ছে। স্বজন ও শুভানুধ্যায়ীরা প্রয়াত এই চিত্রশিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন।নারায়ণগঞ্জের শিল্পাঙ্গনে নূর মোহাম্মাদের ‘রেখাঙ্কন’ প্রতিষ্ঠানটি তাঁর শিল্পচর্চার সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার স্মারক হিসেবে পরিচিত ছিল।