উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ কাটিয়ে অবশেষে পানিমুক্ত হয়েছে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকা। একসময় সামান্য বৃষ্টিতেই যেখানে সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যেত, এখন সেখানে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়ায় স্বা ভাবিক হয়েছে জনজীবন। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।মাসদাইরের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি সরেজমিনে দেখতে এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র। পরিদর্শনকালে তিনি পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ পরিস্থিতি ও আশপাশের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মাসদাইর এলাকায় জলাবদ্ধতা ছিল নিত্যদিনের দুর্ভোগের অন্যতম কারণ। বৃষ্টি হলেই সড়ক ও অলিগলিতে পানি জমে যেত। অনেক সময় পানি দীর্ঘক্ষণ আটকে থাকায় পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো।সিটি করপোরেশনের উদ্যোগে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় ড্রেনেজ কার্যক্রম পরিচালনার ফলে সেই চিত্রে এসেছে পরিবর্তন। বর্তমানে পানি দ্রুত সরে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন স্থানীয়রা।এলাকাবাসী বলছেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, পানি নিষ্কাশন ব্যবস্থার এই কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে তদারকি ও রক্ষণাবেক্ষণ করা হবে, যাতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি না হয়।স্থানীয় এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এখন পানি জমে না থাকায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি। এটি আমাদের জন্য অনেক বড় স্বস্তির বিষয়।”নাসিকের সংশ্লিষ্টরা জানান, নগরবাসীর দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যক্রম অব্যাহত রয়েছে। জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ কাটিয়ে মাসদাইরের পানিমুক্ত হওয়াকে তাই এলাকাবাসীর জন্য স্বস্তি ও সম্ভাবনার এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন স্থানীরা এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৩ নং ওয়ার্ড মাসদাইর গুদারাঘাট এলাকাবাসী দীর্ঘদিনের রাস্তা জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ড্রেনেজ পরিষ্কার পরিচ্ছন্নতা দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় তারই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ড্রেনেজ পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজ পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে দ্রুত কাজ নিষ্পত্তি করা হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, নারায়ণগঞ্জ সদর থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল বিএনপি নেতা কামাল হোসেন এনায়েত নগর ইউনিয়নে একাধিক বার নির্বাচিত মহিলা মেম্বার রোজিনা আক্তার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।