উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান সিরাজগঞ্জে সিএসএফ সেন্টার পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহজাদপুর নুকালী এলাকায় অবস্থিত এ সেন্টার পরিদশনে ১৫ সদস্য টিমের নেতৃত্ব দেন তিনি।সাখাওয়াত হোসেন খান সিএসএফ সেন্টার ঘুরে দেখার সময়ে শিশুদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময়ে তার সাথে অন্যান্যের মধ্যে আরও ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. নূর কুতুবুল আলম, তত্ববধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন, আর্কিটেক্ট রিজভী হাসান প্রমুখ।প্রসঙ্গত, সিএসএফ গ্লোবাল চাইল্ড সাপোর্ট সেন্টার একটি আন্তর্জাতিক মানের পুনর্বাসন ও বিশেষায়িত সেবা কেন্দ্র।