উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
ফতুল্লা রেলস্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।ফতুল্লা ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ। বক্তারা ভূমিদস্যু, মাদক বিক্রেতা সহ অপরাধীদের কঠোর হাতে দমন করতে পুলিশের প্রতি আহ্বান জানান।এতে আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেশাদ আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সম্পাদক মাসুম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।