উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা কমিটিতে নতুন পদায়ন করা হয়েছে। একই সঙ্গে রূপগঞ্জ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিও আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ১ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো. মুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক নীরব রায়হানের যৌথ স্বাক্ষরে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা এনসিপির দপ্তর সম্পাদক পদে মো. সাফিন খন্দকার এবং সহ-দপ্তর সম্পাদক পদে মোসা. নুসরাত তাবাসসুম দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সদস্য সচিব পদে ব্যারিস্টার মো. আরিফুল ইসলাম মিলন, মো. ফরহাদ মিয়া, মোজাফিজুর রহমান বাবুল, মো. শাকিল মিয়া, মো. মহিউদ্দিন খান, মো. হাসান আহমেদ ও সেতুল হাসান মনোনীত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট মো. সেলিম মিয়াকে। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদুল হক সিয়াম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. গফফার চৌধুরী, মো. গোলাম রব্বানী, মো. স্বপন মিয়া, মোমেন মোল্লা, হারুন খান, মো. আবুল কালাম আজাদ ও ইমরান হোসেন ইমন। আরও কয়েকজনকে জেলা কমিটির সদস্য করা হয়েছে। এদিকে রূপগঞ্জ উপজেলা এনসিপির নতুন কমিটিতে মো. আজিজুল হাকিম বাতুলকে আহ্বায়ক এবং মো. শাহাওয়াত হোসেন তারেককে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সা. অ: মো. ইলিয়াস মিয়া ও মোমেন প্রধান। উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. মোহন মিয়া, মো. শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মো. সালাউদ্দিন দেওয়ান মাস্টার ও সোহেল রানা সুলতান অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া মোছা. সাদিয়া আক্তার ও মো. ইশতিয়াক আহমেদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।