উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি ঘটনায় ছেলে-মেয়ের পর বাবা হেলাল উদ্দিন মরদেহ চারদিন পর উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরিদল।সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দোয়া একটায় লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা লাশটি শনাক্ত করে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি ঘটনায় ছেলে-মেয়ের পর বাবা হেলাল উদ্দিন মরদেহ দুপুর সোয়া একটা নাগাদ উদ্ধার করা হয়েছে। মৃতের স্বজনরা তার লাশ শনাক্ত করেছে। লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে।এর আগে গত ২৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এঘটনায় নিহত অপর তিনজন হলেন- হেলাল উদ্দিনের ছেলে সজীব হোসেন, মেয়ে সামিয়া আক্তার ও ছোট ছেলে সামিন হোসেন।জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী ট্রলারে করে বৈদ্যেরবাজার হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।এ সময় ৯জনকে আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার উদ্ধার করে। এসময় একই পরিবারের ৪ জন নিখোঁজ হন। পরে রায়েশা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধান পাননি। পরে শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকায় আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় সজীব হোসেন , সামিয়া আক্তার ও সামিন হোসেনের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।