উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
স্থানীয় সরকার নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়।পুলিশ সুপারের পক্ষে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম। প্রশিক্ষণের প্রথম ব্যাচে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী সরঞ্জাম ও ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো প্রশিক্ষণে গুরুত্ব পাচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।