উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের সাত থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭২ জন মাদকসেবী, ১২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নিজ নিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী ৭২ জন, মাদক ব্যবসায়ী ১২ জন, ওয়ারেন্টসহ অন্যান্য মামলায় ২৮ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত অভিযোগে দুজন রয়েছেন।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানায় আটজন, ফতুল্লা মডেল থানায় ২৪ জন, বন্দর থানায় ১৬ জন, রূপগঞ্জ থানায় পাঁচজন, সিদ্ধিরগঞ্জ থানায় ৩০ জন, সোনারগাঁও থানায় ২৪ জন এবং আড়াইহাজার থানায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দুজনকে গ্রেপ্তার করেছে।অভিযানে ফতুল্লায় এক কেজি গাঁজা, বন্দরে ৫১ পিস ইয়াবা, সিদ্ধিরগঞ্জে ইয়াবা ও হেরোইন, সোনারগাঁওয়ে ১২৫ পিস ইয়াবা এবং আড়াইহাজারে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।এছাড়া সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।