উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ বিশেষ অভিযান চলে বলে এক বিজ্ঞপ্তিতে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।নবাগত জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে জেলাজুড়ে কয়েকদিন ধরে এ বিশেষ অভিযান চলছে।গত সন্ধ্যায় এসপি হাবিবুর নিজে সিদ্ধিরগঞ্জে পরিচালিত মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকও উপস্থিত ছিলেন।সিদ্ধিরগঞ্জের শিমরাইল, বটতলা মোড়, আদর্শনগর খেলার মাঠ, নিমাইকাশারী বাজার ও বাঘমারা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে জেলা পুলিশ।এছাড়া, জেলার সাতটি থানা মিলিয়ে ৭১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।