উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪(২০) ধারা লঙ্ঘনের দায়ে মোগরাপাড়া চৌরাস্তা বাজারের আফনান ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম, সহকারী কমিশনারের পেশকার মো. বায়েজিদ এবং সোনারগাঁ থানার এসআই হারুনসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।