উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের বন্দরে সাড়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার হামজারবাগ এলাকার এরশাদ (৪০) ও লোহাগড়া থানার পশ্চিম আমিরাবাদ এলাকার মোজাম্মেল হক (২৯)।র্যাব-১১ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।