উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবাইল এলাকায় প্যারাডাইস ক্যাবলের একটি পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব ১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক। র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল কুতুবাইলের ওই পরিত্যক্ত কারখানায় অভিযান পরিচালনা করে। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।পরে পরিত্যক্ত কারখানাটির আশপাশে তল্লাশি চালানো হয়। এ সময় ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।র্যাবের দাবি, উদ্ধার করা অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।