উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান বুলবুল হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাত গ্রুপের ৩ মদস্য সহ বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। রবিবার ৩০ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, এসআই মোঃ আঃ হান্নান, পিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৩০ আগস্ট) রাতে বন্দর থানাধীন কদম রসুল মাঠপাড়া এলাকা থেকে আলোচিত হত্যা মামলার আসামী শেখ সিফাত বাহিনীর সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন—কদম রসুল মাঠপাড়া এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ আল-আমিন (২৯), শরীয়তপুরের জাজিরা থানার নগর বোয়ালীয়া এলাকার মোঃ রতন মোল্লার ছেলে মাসুদ রানা (২০) এবং কদম রসুল মাঠপাড়া এলাকার কামাল ওরফে কালামের ছেলে মোঃ নাজমুল ওরফে পকাত নাজমুল (২৫)।পৃথক অভিযানে এসআই মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সের সাহায্যে রবিবার দিবাগত রাতে (৩১ আগস্ট) রাত ১২:৫০ ঘটিকায় নবীগঞ্জ রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে পূর্বের মামলার আসামী শাহিনুর (৪২) ও শাহিনা (৪২) নামের দুই নারীকে গ্রেপ্তার করেন।এছাড়াও এসআই মোঃ নূর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট রাত ১০:৩৫ ঘটিকায় সোনাকান্দা হাটের মাঠে অভিযান চালিয়ে মোঃ সাইফ খান লিংকন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত লিংকন নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ বেপারী পাড়ার বাসিন্দা।বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।