উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলীর আওয়ামী লীগ নেতা ও নানা অপকর্মের হোতা মোহাম্মদ আলী মেম্বারকে (৫০) বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ফতুল্লা ও কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী মেম্বার বক্তাবলীর প্রতাবনগর (আনন্দ বাজার) এলাকার মৃত সিরাজ উদ্দিন বেপারীর ছেলে। এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের শাসন আমলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর লোক হিসেবে পরিচয় দিয়ে ভূমিদস্যুতা সহ নানা অপকর্ম করে বেড়িয়েছিল। এমনকি তার বাড়ি কেরানীগঞ্জ থানার পার্শবর্তী হওয়ায় আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ মন্ত্রীর লোক হিসেবে পরিচয় দিয়ে ঐ অঞ্চলে প্রভাব বিস্তার করে বেড়িয়েছে। আওয়ামী লীগের ১৭ বছরে নানা অপকর্ম করে কোটি টাকা কামিয়ে গডফাদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলে। সে বক্তাবলী ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার। আর আওয়ামী লীগ পতনের পর বোল্ট পাল্টে নিজেকে বিএনপি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠে। ফতুল্লা মডেল থানার এসআই জহিরুল ইসলাম মোহাম্মদ আলী মেম্বার এর গ্রেপ্তারের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, মোহাম্মদ আলীর বিষয় খোজ খবর নেয়া হচ্ছে। বৈষম্য বিরোধী মামলায় তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।