উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ বিভিন্ন মামলায় মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের নিয়মিত ও বিশেষ এই অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৩ জন, পরোয়ানাভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ মামলায় ১২ জন, ভুয়া পুলিশ পরিচয়ে ১ জন, নিয়মিত মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১ জনসহ মোট ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আব্দুল বারিক জানান, মাদক ও অপরাধমুক্ত সোনারগাঁ গড়ার লক্ষ্যে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।