উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের ২৭ পার্সেন্ট সিটি ট্যাক্স মওকুফ ঘোষনা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি একই সাথে শিক্ষার্থীদের ডেঙ্গু রোধে বাসায় ফুল হাটা শার্ট ও প্যান্ট পরিধানের পরামর্শ দেন।বৃহস্পতিবার ২০ আগষ্ট সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২২নং ওয়ার্ডের বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযানে তিনি একথা বলেন।বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান পাভেলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন।পরে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।