উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্র্ধষ ডাকাত সজিব ওরফে ‘ব্লেড সজিব’কে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তালতলা বাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি সজিব ওরফে ব্লেড সজিব (৩০) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।পুলিশ জানায়, সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার সজিবের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাত সজিব ওরফে ব্লেড সজিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।