উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামে সোনালী ব্যাংকের সাবেক এক প্রিন্সিপাল অফিসারের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার জালকুড়ি তালতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত আজিজুল হক সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জালকুড়ি তালতলা এলাকায় প্রতিদিনের মতো বেরিয়েছিলেন আজিজুল হক। নাস্তা করার পর চা খেতে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের বড় ছেলে মো. আমিনুল হক বলেন, প্রতিদিনের অভ্যাস অনুযায়ী সকালে নাস্তা করার পর চা খেতে বের হয়েছিলেন তার বাবা। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর মোটরসাইকেলটির চালক সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুক হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।