উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আজ ১০ আগস্ট ২০২৬, সোমবার নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করেছে ফিলোসোফিয়া বাংলা মিডিয়াম স্কুল। এই উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় ।এই কর্মসূচির উদ্বোধন করেন আমাদের খানপুর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ও স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এম এ বাশার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সেলিনা বেগম,ভাইস প্রিন্সিপাল হুমায়রা রহমান, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীগণ।শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও প্রকৃতিপ্রেম গড়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।সবুজ হোক প্রাঙ্গণ, সুন্দর হোক আগামী।