উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সাম্প্রতিক মিডিয়া সাক্ষাৎকার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।একই সঙ্গে সেখানে দেওয়া তার কোনো বক্তব্যকেই ভারত সরকার সমর্থন করে না।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ৫ আগস্টের ওই মিডিয়া সাক্ষাৎকার বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ।বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলেও জানান জয়সওয়াল।