উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে মোট এক হাজার ২১৮ জন নতুন করে হামে আক্রান্ত হয়েছেন।শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লক্ষ ৩৪ হাজার ৬৫৫ জন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০১ জন, গত ১৫ মার্চ থেকে ৭ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৯৪১ জন।গত ১৫ মার্চ থেকে ৭ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৬ হাজার ৮২২ জন।একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১২ হাজার ৫২৫ জন।গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৭ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৬৭ জন শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৭ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।