উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন।সার্বিকভাবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে দেশে ফিরতে তার আরও কিছুদিন সময় লাগবে।সোমবার (৩ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।শায়রুল কবির খান জানান, গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৫ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়।সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।তিনি আরও জানান, বর্তমানে মালয়েশিয়ায় মেডিকেল বোর্ডের অধীনে মির্জা আব্বাসকে থেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে তিনি ধীরে ধীরে সার্বিকভাবে সুস্থ হয়ে উঠছেন।তবে চিকিৎসা প্রক্রিয়া শেষ করে পুরোপুরি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে তার আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।