উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় শাহাদাত হোসেন সুমনের বসতবাড়ির সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন দক্ষিণ লক্ষণখোলা এলাকার মো. শাহাদাত হোসেন সুমন (২৫) এবং নবীগঞ্জ (নুরবাগ) এলাকার সোহেল ওরফে গাজী (৪৫)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) মো. রাজীব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।