উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত হাম সন্দেহে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৭৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ১৯ হাজার ৪৪৮ জন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩০ জন, গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮ জন।গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ দুই হাজার ২৪৪ জন।একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৪১১ জন।গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।