উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক যুগের চিন্তা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রাকিবুল ইসলামের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন মহানগর জামায়াতের নেতারা।মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে রাকিবুলের বাড়িতে যান তারা। এ সময় আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন জামায়াতের নেতারা।এই সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফেজ আব্দুল মোমিন, আলীরটেক ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন।জামায়াতে ইসলামীর নেতারা রাকিবুলের চিকিৎসার বিষয়ে খোঁজখবর করেন এবং পরে তারা মোনাজাতে তার সুস্থতা কামনায় দোয়া করেন।তারা এ সময় সাংবাদিক রাকিবুলের প্রয়োজনে পাশে আছেন বলেও আশ্বস্ত করেন।গত ২৪ জুন রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কাশীপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত হন।