উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
মাদক ও বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলার আসামি এবং বিএনপি নেতা সানি শিকদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে নারায়ণগঞ্জের কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে মাদক ও বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।