উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠের পুল এলাকায় শীর্ষ সন্ত্রাসী রবিন ও গুলজার বাহিনীর দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, রবিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, কাঠের পুল এলাকাকে কেন্দ্র করে তিনি একটি বড় কিশোর গ্যাং গড়ে তুলেছেন, যার সদস্যরা বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।অন্যদিকে, স্থানীয়দের দাবি, গুলজার একসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ নিজামের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বর্তমানে তিনি রবিনের সঙ্গে যুক্ত হয়ে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।গত ১৫ জুলাই রাতে চাঁদার দাবি পূরণ না করায় কাঠের পুল এলাকায় বিএনপি নেতা অলি আহম্মেদের বাড়িতে হামলা চালায় রবিন ও গুলজার বাহিনীর সদস্যরা। হামলার সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টি করা হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা।এলাকাবাসীর ভাষ্য, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরে এ বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।স্থানীয় বাসিন্দারা অবিলম্বে রবিন ও গুলজার বাহিনীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না।এ বিষয়ে জানতে অভিযুক্ত রবিনকে কল করলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তবে আমি এক সময় মাদকের সাথে জড়িত ছিলাম কিন্তু এখন নেই। এখন আমি সাধারণ জীবন যাপন করছি।অন্যদিকে গুলজারকে একাধিক বার করলেও তিনি তা রিসিভ করেনি।