উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের হকার সমস্যা নিরসনে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শহরের ২নং রেলগেইট থেকে চাষাড়া মহিলা কলেজ পর্যন্ত রেললাইনের একপাশে সম্ভাব্য পুনর্বাসন স্থান পরিদর্শন করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।পরিদর্শনকালে প্রশাসক সম্ভাব্য স্থানগুলোর উপযোগিতা, পথচারীদের চলাচল, যানবাহনের গতি, নিরাপত্তা এবং হকারদের ব্যবসা পরিচালনার পরিবেশ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি পুনর্বাসনের ক্ষেত্রে রেলওয়ের অনুমতি, অবকাঠামোগত সুবিধা এবং জনদুর্ভোগ এড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।নাসিক সূত্রে জানা গেছে, শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে হকারদের জন্য একটি নির্দিষ্ট ও সুশৃঙ্খল ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে বিকল্প স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখলকে কেন্দ্র করে যানজট ও পথচারীদের দুর্ভোগের অভিযোগ রয়েছে। এ অবস্থায় স্থায়ী সমাধানের অংশ হিসেবে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন।পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্ভাব্য স্থানগুলো নিয়ে প্রয়োজনীয় সমীক্ষা ও পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন বলে জানা গেছে।