উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন অ্যান্ড গ্রিন সিটি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।অনুষ্ঠানে প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিচ্ছন্নকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নগরবাসীর সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব।তিনি আরও বলেন, পরিচ্ছন্নকর্মীরা প্রতিদিন নানা ধরনের ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করেন। এজন্য তাদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।এ সময় পরিচ্ছন্নকর্মীদের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস, সেফটি বুট, রেইনকোট, প্রতিফলক জ্যাকেটসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ক্লিন অ্যান্ড গ্রিন সিটি” কর্মসূচির অংশ হিসেবে নগরীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত রাখতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিচ্ছন্নকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম অংশ।অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।