উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
একসময় নারায়ণগঞ্জের কাশিপুর ব্রিজে দাঁড়িয়ে শীতল বাতাস উপভোগ করতেন পথচারীরা। কিন্তু বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। শুক্রবার ( ১০ জুলাই) বিকেলে সরজমিনে দেখা যায়,ব্রিজে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছে। তীব্র দুর্গন্ধে নাক চেপে দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, ব্রিজসংলগ্ন খালগুলোর পানি ভয়াবহভাবে দূষিত হয়ে পড়েছে। পানির রং অস্বাভাবিক কালচে হয়ে গেছে এবং খাল থেকে নির্গত দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয়রা আরও জানান, একসময় পঞ্চবটির এই এলাকাটি মেতরখোলা নামে পরিচিত ছিল, যেখানে বর্তমানে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক গড়ে উঠেছে। তবে তাদের ভাষায়, পার্ক নির্মাণ হলেও কাশিপুর ব্রিজসংলগ্ন এলাকার পরিবেশ এখন আগের চেয়েও বেশি নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।এলাকাবাসী দ্রুত খাল পরিষ্কার, দূষণের উৎস চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ দূষণের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।