উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি থানায় পৌঁছালে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে ‘গার্ড অফ অনার’ প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি থানার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকার ওপর সন্তোষ প্রকাশ করেন। এছাড়া দাপ্তরিক কাজের মানোন্নয়ন এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুব আলম, পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন এবং পরিদর্শক (অপারেশন) আজিজুল হকসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।পুলিশের এই উচ্চপর্যায়ের পরিদর্শনকে কেন্দ্র করে ফতুল্লা থানা পুলিশের মধ্যে নতুন উদ্দীপনা ও উদ্যম লক্ষ করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন সরাসরি তদারকি ও গঠনমূলক দিকনির্দেশনা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করবে।