উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলওয়ে স্টেশনের আগে ৪০–৫০ নম্বর পিলারের কাছে একটি ট্রাক আটকে পড়ায় অল্পের জন্য বড় ধরনের ট্রেন দুর্ঘটনা এড়ানো গেছে।সোমবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন অতিক্রমের সময় ট্রাকটি আটকে গেলে ট্রেন চলাচল ঝুঁকির মুখে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দাদের দ্রুত সতর্কতার কারণে ট্রেন থামানো সম্ভব হয়। ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের যাত্রী ও চালক।স্থানীয়দের অভিযোগ, একই স্থানে প্রায় প্রতি মাসেই ৪ থেকে ৫টি ট্রাক বা কাভার্ড ভ্যান আটকে যায়। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী কোনো সমাধান গ্রহণ করেনি। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।এলাকাবাসীর দাবি, একটি বড় দুর্ঘটনা ঘটার অপেক্ষায় না থেকে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।