উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বেকারির মোড় এলাকায় আলফালা সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।সোমবার (৬ জুলাই) রাতে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি মাসদাইর বেকারির মোড় থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা “আলফালার বিরুদ্ধে মিথ্যা মামলা মানি না, মানব না” স্লোগান দেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সিজান নামে এক যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করেন আলফালা সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা। সিজানের মা বিভিন্ন দাবি করেন, আলফালা সংগঠনের সদস্যরা তার ছেলেকে মারধর করে গুরুতর আহত অবস্থায় তাদের কাছে তুলে দেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুব আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, ঘটনাটির প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।