উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
মাদক নির্মূল কমিটির উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম বাবুর বিরুদ্ধে এবার ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েজ রেকর্ডকে কেন্দ্র করে তাকে ঘিরে জোর আলোচনা-সমালোচনা চলছে।ভাইরাল হওয়া ওই ভয়েজ রেকর্ডে বাবুকে তার ক্রেতার কাছে ইয়াবার গুণগত মান ও বিভিন্ন বিষয় সম্পর্কে ব্যাখ্যা করতে শোনা যায়। ভিডিওতে দেখা ভয়েজ রেকর্ডের কণ্ঠটি নাজমুল ইসলাম বাবুর এবং তিনি তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে এক ক্রেতার সঙ্গে এসব বিষয়ে কথা বলছিলেন।এর আগে গত ২৮ জুন প্রবাসী রকিকে মাদক ব্যবসায় যুক্ত হওয়ার প্রস্তাব দেন বাবু। রকি প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে কৌশলে ডেকে নিয়ে মারধর করা হয় এবং তার কাছ থেকে নগদ ৩৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বিষয়টি প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানায় ভুক্তভোগী রকি।এই ঘটনার পর রকির স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর ৩০ জুন বাবু ও তার সহযোগীরা অভিযোগকারীর বাসায় গিয়ে তাকে না পেয়ে বাড়ির মালিকের কাছে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে জানান রকির স্ত্রী তানিয়া।তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল ইসলাম বাবু। তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াটভাবে এসব অভিযোগ আনা হয়েছে। আমি এসবের সঙ্গে কোনোভাবেই জড়িত নই।তবে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।