উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সৌদী প্রবাসির বসত ঘর সহ তিনটি ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রবাসীর স্ত্রীর দাবী কেউ তার বসত ঘরের পিছন দিক দিয়ে শত্রুতা বশত অগ্নিসংযোগ করে থাকতে পারে। তিনি এ ব্যাপারে থানায় অভিযোগ দিবেন বলে জানান। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খারিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রবাসীর ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে গৃহকত্রী রাজিয়া জানান। তিনি জানান, আমার স্বামী একজন সৌদী আরব প্রবাসী। স্বামী সৌদী আরবে থাকায় আমার সাথে এলাকার অনেকেরই বিভিন্ন কারণে শত্রুতা বিদ্যমান। বুধবার সকাল সাড়ে ১০টায় হঠাৎ করে আমার টিনের চৌচালা বিটি পাকা বসত ঘরের পিছন থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ওই ঘর পুড়ে আরো দুটি ঘরে ছড়িয়ে পড়ে। আমার ডাক চিৎকারে পাড়ার লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তিনটি ঘরই পুড়ে ছাঁই হয়ে গেছে।আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা।