উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলমকে দল থেকে বহিষ্কার করেছে।মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বজায় রাখার লক্ষ্যে কোহিনূর আলমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে বহিষ্কার করা হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে ভবিষ্যতেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ।