উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলসহ আশপাশের এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন সড়ক, গলি ও নির্জন এলাকায় অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাতে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হতে ভয় পান। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রাতের শিফটে কর্মরত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। অনেকের অভিযোগ, বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও মাদকসেবীদের আড্ডা দেখা গেলেও কার্যকরভাবে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।বাসিন্দাদের অভিযোগ, এলাকায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের বিভিন্ন সামাজিক ও নির্বাচনী কার্যক্রম চোখে পড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে দৃশ্যমান উদ্যোগ খুব একটা দেখা যায় না। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।তারা আরও বলেন, ঈদ বা বিভিন্ন উৎসবে শুভেচ্ছা জানিয়ে পোস্টার টাঙানো এবং নির্বাচন এলে ভোট চাওয়ার প্রচারণা দেখা যায়। কিন্তু এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, ছিনতাই ও মাদক ব্যবসা প্রতিরোধে স্থায়ী উদ্যোগের অভাব রয়েছে বলে তাদের অভিযোগ।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বাবুরাইলসহ আশপাশের এলাকায় পুলিশের রাত্রীকালীন টহল জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ও ছিনতাই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, আমাদের টহল টিম নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। আপনার তথ্য অনুযায়ী প্রয়োজনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।