উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকা থেকে তাদের কে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- পশু বেপারী সাহাবুদ্দিন (৫৬) ও হাসনাত(২০)। তাদের গ্রামের বাড়ি বন্দর থানার লাঙ্গলবন্দ পাচ কামতাল।পশু বেপারী সাহাবুদ্দিন জানান, তিনি ও তার কর্মচারী হাসনাত বিভিন্ন জেলা থেকে ছাগল কিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সাপ্তাহিক হাটে তা বিক্রি করেন। ক্রেতারা মোটা তাজা ও ওজন দেখে বেশি দাম দেয়ায় ছাগলের গলার ভিতরে প্লাস্টিকের নল ডুকিয়ে দেয়া হয়। এরপর বদনা দিয়ে নলে পানি ঢাললে ছাগলের পেট ফুলে যায়। দীর্ঘদিন ধরেই এভাবে পশুর ব্যাবসা করেন তিনি। কখনো সমস্যা হয়নি। ওইদিন একটি ছাগলকে বেশি পানি খাওয়ানোয় সেটি মারা যায়।এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, গত ২ জুন ফতুল্লার সাপ্তাহিক হাট মঙ্গলবার দুপুরে পশুর বেপারী সাহাবুদ্দিন ও তার কর্মচারী হাসনাত গলায় নল ভরে পানি দিয়ে পেট ফুলিয়ে একটি ছাগলকে হত্যা করেন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইল হলে পুলিশের উর্ধ্বতন অফিসারদের দৃস্টিতে আসে। এরপর ওই পশুর বেপারীদের সন্ধানে নামেন পুলাশের একটি টিম। এবিষয়ে মামলা হবে।