উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। আর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করে থানাপুলিশ।উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত-পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।গ্রেপ্তাররা হলেন- ১। মো. লিটন সিকদার (৩২) ২। লোকমান হোসেন (৩০) ৩। রাকিব হোসেন (১৯) ৪। ফরহাদ শেখ (৩০) ৫। মো. জুয়েল রানা (১৯) ৬। মো. ইব্রাহিম (২৫) ৭। মো. আলামিন সরদার (২২) ৮। মো. হেলাল (২৩) ৯। মো. শরীফুল শেখ (২৫) ১০। শাহ-পরান (২০) ১১। মো. আল আমিন (২৮) ১২। রাফিজুল ইসলাম (২২) ১৩। মো. সামিদুল (২৯) ১৪। মো. শফিকুল ইসলাম (৩৫) ১৫। মো. মেহেদী (২৮) ও ১৬। মো. হাসেম (৪৫)।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে রয়েছে নিয়মিত-পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।গ্রেপ্তাররা হলেন- ১। আব্দুল সবুর (৩০) ২। মো. রাকিব হোসেন (২৫) ৩। আলামিন পলাশ (২০) ৪। মো. শহীদ (৫২) ৫। ফয়সাল আহমেদ (১৮) ৬। সাইদুর ইসলাম (১৮) ৭। মো. ইমন (২৮) ৮। মো. ইমন (১৯) ৯। শহিদুল ইসলাম জিসান (২৫) ১০। মো. আমিনুল (১৯) ১১। মো. ইমন (২০) ১২। শাকিল (১৯) ১৩। মো. লিখন আহমেদ (২৭) ১৪। ফাহিম আহমেদ (২৭) ১৫। মো. বাপ্পি (২৮) ও ১৬। মো. তুহিন (২৫) ।