উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে। এই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে জামাল উদ্দিনকে। তিনি সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) দায়িত্বে ছিলেন।বুধবার (২৪ জুন) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এক জরুরি অফিস আদেশে জামাল উদ্দিনকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেন।জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে বলেন, বন্দর থানার ওসি আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে। এটি স্বাভাবিক বদলি। তিনি দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছে। তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিনকে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।