উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে আবারও আলোচনায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি আবারও বিএনপির মূলধারার রাজনীতিতে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন এবং এ বিষয়ে দলের হাইকমান্ডে যোগাযোগ চলছে।গিয়াসউদ্দিনের অনুসারীরা জানান, তার প্রত্যাবর্তন হলে জেলা বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সাংগঠনিক গতিশীলতা ফিরবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী তাকে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে বিবেচনা করেন।দীর্ঘদিন ধরে জেলা বিএনপির অভ্যন্তরে বিভিন্ন গ্রুপিং ও দ্বন্দ্ব চলমান থাকায় কেন্দ্রীয় নেতৃত্বের নজরেও সংগঠনের শৃঙ্খলা ইস্যুটি গুরুত্ব পাচ্ছে। এমন পরিস্থিতিতে গিয়াসউদ্দিনের প্রত্যাবর্তন দলীয় ভারসাম্যে নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।