উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শহরের ২নং রেলগেইট থেকে চাষাড়া মহিলা কলেজ পর্যন্ত নির্মাণাধীন নতুন সড়কের কার্যক্রম এবং সড়কের দুই পাশের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।পরিদর্শনকালে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে আমরা কাজ করছি। শহরের যনজট নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমি চাই নারায়ণগঞ্জ একটি গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে দেশের কাছে উদাহরণ হয়ে উঠুক।তিনি বলেন, নতুন সড়কটি চালু হলে শহরের প্রধান সড়কগুলোর ওপর যানবাহনের চাপ কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে। একই সঙ্গে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও দখলমুক্ত করার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেনপরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসকের এ উদ্যোগকে নগরবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।