উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
সারাদেশে সন্দেহজনক হামে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের শরীরেই হামের উপসর্গ বা সন্দেহজনক হামের লক্ষণ ছিল। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ৯২ জন এবং সন্দেহজনক হামে ৫৪৭ জনের মৃত্যু হলো।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে আরও ৯৪৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৭ জনে। আর এই সময়ে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা পৌঁছেছে ৮২ হাজার ২৯ জনে।হাসপাতালগুলোর সার্বিক পরিস্থিতি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩ হাজার ১৪৫ জন।