উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ জুন) সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজুল আলম (২২) কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকার লালন মোল্লার ছেলে। তিনি সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তারকৃত মাহফুজুল আলমের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি নিয়মিত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।