উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৬১৩ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সোমবার (৮ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলার দিগুবাবুর বাজার এলাকায় জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।এসময় অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে দিগুবাবুর বাজারে পলিথিন বিক্রি ও বিক্রয়ের জন্য প্রদর্শনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে সুমন স্টোর থেকে ২১০ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর থেকে ২৫৮ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা এবং সিদ্দিক স্টোর থেকে ১৪৫ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান জানান, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।